প্রধান সূচি

স্বরূপকাঠীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

জেলার স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায় ‘সেবক হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র উদ্যোগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কৃষ্ণ কান্ত দাস এর ব্যক্তিগত তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গা পূজার আনন্দ ছড়িয়ে দিতে শুক্রবার উপজেলা রোডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
অসিম কর্মকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা রোডের বাজার কমিটির সভাপতি এ. কে. আজাদ, সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক তনু সোম, আশিষ আচার্য্য। তপু সমদ্দার, রাসেল আকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লিটন সমদ্দার।
উল্লেখ্য, সংগঠনটি জন্মলগ্ন থেকেই শ্রেণী পেশার মানুষদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial