প্রধান সূচি

Friday, October 4th, 2019

 

সাগরে বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশের অপরাধে ২৩ জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে এমভি স্বর্ণা দীপ ও আমরিছা নামের ২টি ফিশিং ট্রালারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। শুক্রবার বিকেল ৪টার দিকে আটককৃত জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষে এস.এম. ভুইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন, হরিরঞ্জন, শুকুমার দাস, শ্রিমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিদ সাহা, অনীল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রনব মন্ডল, আপান্না, কালিপদ সমন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভুইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম, আপ্পানা। এসব জেলেদের বাড়ি ভারতেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

জেলার স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায় ‘সেবক হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র উদ্যোগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কৃষ্ণ কান্ত দাস এর ব্যক্তিগত তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে শারদীয় দুর্গা পূজার আনন্দ ছড়িয়ে দিতে শুক্রবার উপজেলা রোডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। অসিম কর্মকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা রোডের বাজার কমিটির সভাপতি এ. কে. আজাদ, সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক তনু সোম, আশিষ আচার্য্য। তপু সমদ্দার, রাসেল আকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লিটন সমদ্দার। উল্লেখ্য, সংগঠনটি জন্মলগ্নবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শিশু অপহরণের অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় তামজিদ নামের চার বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি পূজা মন্ডপের কাছ থেকে অপহরণ করা হয়। সে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মহল্লার জয়নাল মাতুব্বর ও তমা বেগমের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। অপহৃত শিশুটির মা তমা বেগম (স্বামী পরিত্যক্তা) জানান, স্বামী ফেলে রেখে যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে সে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মহল্লায় তার বাবার বাড়ীতে বসবাস করত। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আকন নামের এক ব্যক্তি স্থানীয় ঘটক শাহজাহান শরীফকে নিয়ে তার বাড়ীতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। বিয়েতে রাজীবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে সরকারি জমি রক্ষায় লাল নিশান

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমি রক্ষা করতে বিভিন্ন স্থাপনা ও খালে দেয়া হয়েছে লাল নিশান, লাগানো হয়েছে সাইনবোর্ড। ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ উপজেলায় যোগদান করে জনস্বার্থে সরকারি জমি রক্ষা করতে তিনি এ প্রক্রিয়া শুরু করেছেন। উপজেলার ইন্দুরকানী-সেউতিবাড়িয়া খাল ও সড়কের পাশের সরকারি জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি জমির সীমানা নির্ধারণ করে লাল নিশান ও সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ইন্দুরকানী সরকারি কলেজের সামনে থেকে উপজেলা পরিষদের প্রবেশ মুখ পর্যন্ত  খাল ও সড়কের সীমানা নির্ধারণ করে লাল নিশানবিস্তারিত পড়ুন


চিতলমারীতে মন্দির চত্বরে গাছের চারা রোপন ॥ দু:স্থদের মধ্যে উপকরণ বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শতাধিক মন্দিরে পলাশ ফুলের চারা রোপন ও দু:স্থদের মধ্যে শাড়ী, চাল, ডাল, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খাসেরহাট সার্বজনীন দুর্গা মন্দিরের চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পীযূষ কান্তি রায় শতাধিক দু:স্থ পরিবারের মধ্যে এ উপকরণ বিতরণ করেন। উপকরণ বিতরণ শেষে তিনি বিভিন্ন মন্দিরে পলাশ ফুলের চারা রোপন করেন। একই সাথে পিঁপড়ার ডাঙ্গা আশ্রম সংলগ্ন সড়কে ৪ শতাধিক আমের চারা রোপন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রনজিতবিস্তারিত পড়ুন


শরণখোলায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে নিহত নাজমুলের (১৪) লাশ বাড়ীর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার সাউদখালী ইউনিয়নের সোনাতলা ওয়ার্ড মেম্বার ডালিম হাওলাদার জানান, পূর্ব সোনাতলা গ্রামের হালিম তালুকদারের ছেলে নাজমুল বৃহস্পতিবার দুপুরে বাড়ীর অদুরে দেলোয়ার হোসেনের মাছ চাষের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে নাজমুল বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি। ওই সময় বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিলো। ধারণা করা হচ্ছে বজ্রপাতে ঐ কিশোর নিহত হয়ে পুকুরে পড়ে যায়। শুক্রবার সকালে পুকুর মালিক দেলোয়ার হোসেনের স্ত্রী পুকুরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে তরুনীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে ১৮ বছর বয়সী অজ্ঞতনামা এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের হাড়িখালী এলাকার কবিখোলা মাঠের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। বাগেরহাট মডেল থানার এসআই আহম্মদ ফজলুল কবির বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে অজ্ঞাত ওই তরুনীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তরুনীর গায়ে পেস্ট রংয়ের কামিজ (জামা) এবং হলুদ রংয়ের স্যালোয়ার (পায়জামা) ছিল। আমরা মরদেহের পরিচয় জানার জন্য চেষ্টা করছি। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেবিস্তারিত পড়ুন


পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ

ইন্দুরকানীতে ২৩টি পূজা মন্ডপের ৫টি ঝুঁকিপূর্ণ

ইন্দুরকানীতে ২৩টি পূজা মন্ডপের মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে করতে পারে সে জন্য পূজা শুরুর আগেই বৃহস্পতিবার রাতে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেরছন। এ সময় তিনি পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে কথা বলেন। তিনি  বলেন, আপনাদের পূজা উৎযাপনে কোন সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নিব। সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করতে বদ্ধ পরিকর। উপজেলার পাড়েরহাট ইউনিয়নে ৫টি, পত্তাশী ইউনিয়নে ১৭টি ও বালিপাড়া ইউনিয়নে ১টি পূজা মন্ডপে দূর্গা পূজাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial