বাগেরহাটে তরুনীর মরদেহ উদ্ধার
বাগেরহাটে ১৮ বছর বয়সী অজ্ঞতনামা এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের হাড়িখালী এলাকার কবিখোলা মাঠের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
বাগেরহাট মডেল থানার এসআই আহম্মদ ফজলুল কবির বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে অজ্ঞাত ওই তরুনীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তরুনীর গায়ে পেস্ট রংয়ের কামিজ (জামা) এবং হলুদ রংয়ের স্যালোয়ার (পায়জামা) ছিল। আমরা মরদেহের পরিচয় জানার জন্য চেষ্টা করছি। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে মরদেহের পরিচয় না মিললে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হবে।
ময়নাতদন্ত শেষে তরুনীর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ২৩টি পূজা মন্ডপের ৫টি ঝুঁকিপূর্ণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত »
