প্রধান সূচি

শরণখোলায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে নিহত নাজমুলের (১৪) লাশ বাড়ীর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

উপজেলার সাউদখালী ইউনিয়নের সোনাতলা ওয়ার্ড মেম্বার ডালিম হাওলাদার জানান, পূর্ব সোনাতলা গ্রামের হালিম তালুকদারের ছেলে নাজমুল বৃহস্পতিবার দুপুরে বাড়ীর অদুরে দেলোয়ার হোসেনের মাছ চাষের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে নাজমুল বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি। ওই সময় বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিলো। ধারণা করা হচ্ছে বজ্রপাতে ঐ কিশোর নিহত হয়ে পুকুরে পড়ে যায়। শুক্রবার সকালে পুকুর মালিক দেলোয়ার হোসেনের স্ত্রী পুকুর পাড়ে গেলে পানিতে নিহত নাজমুলের পা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। স্বজনরা এসে নিহত কিশোরের লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত নাজমুল বকুলতলা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial