প্রধান সূচি

পিরোজপুরের প্রবেশ দ্বারে বৃক্ষ রোপণ

‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ এই নীতি লালন করে পিরোজপুর সূর্যোদয় গ্রন্থাগার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পিরোজপুর জেলার প্রবেশ দ্বার বলেশ্বর ব্রীজ এর পশ্চিম ঢালে কৃষ্ণচুড়া গাছ রোপন করা হয়েছে।
বুধবার বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, সূর্যোদয় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি আহসান কবির, সুপতি হালদার চঞ্চল, সাধারণ সম্পাদক রিংকু মিস্ত্রি, সদস্য মো রাজিব সেখ, মো. হাসিব, মো. জুয়েল সেখ, তন্ময় সরকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial