প্রধান সূচি

কাউখালীতে পূজা মন্দিরে দুঃস্থ কল্যাণ সংস্থার অনুদান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন মুলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয়ে উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু।
বক্তব্য রাখেন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর, জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন প্রমুখ।
এসময় জেপির যুগ্ন-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, যুব সংহতি’র সভাপতি জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা শেখ লিটন, উপজেলা ছাত্র সমাজের যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দারসহ মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial