Wednesday, October 2nd, 2019
কাউখালীতে পূজা মন্দিরে দুঃস্থ কল্যাণ সংস্থার অনুদান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন মুলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয়ে উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু,বিস্তারিত পড়ুন
