প্রধান সূচি

আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মচারির বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সাজার অভিযোগ

এবার সরকারি কর্মকর্তা সেজে সার্টিফিকেট ও ছবি সত্যায়িত করেছেন মোংলার পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ি আমার খামার প্রকল্পে মাঠ সহকারি মো. মাসুদ শেখ। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২০-২৫ জন ভুক্তভোগীরা এ মাঠ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দেন। পরে মাসুদ শেখ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।

সুন্দরবন ইউনিয়নের আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যের অভিযোগ, এ প্রকল্পের সুন্দরবন ইউনিয়নের মাঠ সহকারি হিসেবে ২০১৩ সালে ডিসেম্বর মাসে যোগ দেন মো. মাসুদ শেখ। ২০১৬ সালে অডিটের কথা বলে তিনি সদস্যদের পাশ বই তার কাছে জমা রাখে। পরবর্তিতে অধিকাংশ বই এই মাঠ কর্মী ফেরত না দিয়ে সদস্যদের সঞ্চয় ও ঋনের টাকা গ্রহণ করলেও তা পাশ বইতে তোলেন না। এইভাবে প্রায় ২ বছরের অধিক সময় ধরে তিনি চালিয়ে আসছেন।

সম্প্রতি সুন্দরবন ইউনিয়নের মাঠ সহকারি মাসুদ শেখ কাছে সদস্যরা পাশ বই ফেরত চাইলে আসল ঘটনা বেড়িয়ে আসে এবং একের পর এক টাকা আত্বসাতের অভিযোগ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে পড়তে থাকে।

এ ব্যাপারে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্য দুলাল রায় জানান, তিনি তিনটি ছাগল বিক্রি করে ঋনের  টাকা জমা করেছে। কিন্তু পাশ বই ফেরত নেওয়ার পর দেখতে পাই আমার জমাকৃত সঞ্চয় ও ঋনের টাকা জমা হয়নি। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন মহলে অভিযোগ দাখিল করলে মাসুদ শেখ তার জমাকৃত টাকা বইতে তুলে দেন।

এ ব্যাপারে প্রকল্পের সদস্য বুলু বেগম ও ছবি বেগম জানান, সঞ্চয় ও ঋনের টাকা গ্রহন করেও জমা না করার কারনে আমরা বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দাখিল করেছি। এর পর মাঠ কর্মী মাসুদ শেখ টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে মিট মিমাংসার কথা জানিয়ে কাগজে সই রেখে দেন। পরে জানতে পারি ওই কাগজে বিভিন্ন লোকের নামে উল্টো মিথ্যা অভিযোগ লিখে দাখিল করেছেন।

মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন জানান, মাঠ সহকারি মাসুদ শেখের বিরুদ্ধে বিভিন্ন লোক টাকা আত্বসাত অভিযোগ দিচ্ছেন। তিনি বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেছেন।

সুন্দরবন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আহাদুল ইসলাম জানান, মাসুদ শেখ ছাত্র দলের নেতা ছিলেন। তিনি কিভাবে এই চাকরি পেলে ? এই ধরনের লোক এই প্রকল্পে থাকলে প্রকল্পের আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না।

এ ব্যাপারে মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান জানান, মাসুদ শেখকে কারন দর্শানোর জন্য বলা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial