প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত পিরোজপুর জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে পিরোজপুর এলজিইডি মিলনায়তনে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন  পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য শেখ মামুনুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন।

তিন দিনের প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিকদের সংবাদ লেখার গুনগত মান বৃদ্ধি, সংবাদ লেখার কলাকৌশল, বিভিন্ন ধরণের সংবাদ কাঠামো, রিপোটিং এর বিভিন্ন ধরণ, সংবাদ সম্পাদনা, ফিচার লিখন, সাক্ষাৎকার গ্রহণ এবং অনুসন্ধানমূলক রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial