প্রধান সূচি

সরকারি কাজে বাঁধা প্রদান || স্বরূপকাঠীতে আ’লীগ নেতার কারাদন্ড

স্বরূপকাঠী উপজেলার করফা বাজারে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর হাওলাদারকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান তাকে কারাদন্ড প্রদান করেন। সমীর হাওলাদার ওই বাজারের একজন ব্যবসায়ী।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার করফা বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে বাঁধার মুখে পড়েন ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ঘটনায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে বাজারের ব্যবসায়ী ও সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর হাওলাদারকে আটক করা হয়। পরে সমীর হাওলাদারকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করেন।

জানা গেছে, ওই বাজারের সরকারি জমি দখল করে অনেকে দোকানপাট করার পাশাপাশি বাসাবাড়ি নির্মান করে বসবাস করছেন। এসব অবৈধ দখলদারকে সরকার থেকে ডিসিআর নিয়ে রাজস্ব পরিশোধ করতে বলা হলেও তারা বৈধতা নিচ্ছিলেন না। মঙ্গলবার এসব ব্যবসায়ীদের দোকান বরাদ্ধ নেয়ার কাগজপত্র দেখাতে বলার পর আওয়ামী লীগ নেতা সমীরের নেতৃত্বে কিছু লোক ভূমি অফিসের কর্মচারীদের কাজে বাঁধা দিলে তাকে গ্রেফতার করে সাজা প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial