Tuesday, September 24th, 2019
২৬৬ মেট্টিক টন চাল বরাদ্দ
পিরোজপুরে ৪৭০টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন
আসন্ন দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিরোজপুরের জন্য ২৬৬.৫০০ মেট্্িরক টন চাল বরাদ্দ দিয়েছে। বরাদ্দপ্রাপ্ত চাল ইতিমধ্যেই বিতরণের প্রক্রিয়া শুরু করেছে পিরোজপুরের জেলা প্রশাসন। পিরোজপুর সদর উপজেলায় ৬৩টি পূজার জন্য দেওয়া হয়েছে ৩১.৫ মেট্টিক টন, নাজিরপুর উপজেলায় ১১৮টি পূজার জন্য ৫৯ মেট্টিক টন, নেছারাবাদে ১০০টি পূজার ৫০ মেট্রিক টন, কাউখালী ৩৯টি পূজার জন্য ১৯.৫ মেট্রিক টন, ভান্ডারিয়ায় ৪৩টি পূজার ২১.৫ মেট্রিক টন, মঠবাড়িয়া ৮৭টি পূজার জন্য ৪৩.৫ মেট্রিক টন এবং ইন্দূরকানীতে ২৪টি পূজার জন্য ১২ মেট্রিক টন চাল বিভিন্ন দূর্গা মন্দিরে বিতরণের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই জেলাবিস্তারিত পড়ুন
ধরা ছোঁয়ার বাইরে প্রধান আসামী গরু ব্যবসায়ী মজিবর
জামাল হত্যার মামলার আসামীদের ভয়ে বাদীপক্ষ নিরাপত্তাহীনতায়
পিরোজপুর সদর উপজেলা কুমিরমারা ফেরী ঘাটে চায়ের দোকানদার চাঞ্চল্যকর জামাল হত্যার মামলার আসামীদের ভয়ে বাদীপক্ষ এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ মামলার পলাতক আসামীরা একের পর এক হুমকি দিয়ে চলছে মামলার বাদী ও সাক্ষীদের। জানা গেছে, সদর উপজেলার কুমিরমারা বাসিন্দা মৃত কাছেম আলী হাওলাদারে ছেলে জামালের পরিবারের সাথে প্রতিবেশী আপন ফুপাতো ভাই মজিবর শেখ এর সাথে মাত্র ২ কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মৃত সেকেন্দার আলী সেখের ছেলে মজিবর পেশায় একজন গরু ব্যবসায়ী। হত্যাকান্ডের ৬ মাস আগে জামাল স্থানীয় মতি তালুকদারের কাছ থেকে কবলামূলে দুই কাঠা জমি কিনে নেয়। কিন্তুবিস্তারিত পড়ুন
ভারতের কারাগার থেকে মুক্তি পেল ৩ শিশুর
অবশেষে ৯ মাস পর তিন শিশু ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরল মা বাবার কোলে। তিন শিশু ভারত থেকে ২০১৮ সালের নভেম্বর মাসে মা বাবার সাথে বাংলাদেশে ফিরছিল কিন্তু মা বাবাসহ শিশু তিনটিকে ভারতীয় পুলিশ আটক করে। মা বাবাকে আলাদা জেলে এবং শিশু তিনটিকে পৃথক পৃথক জেলে পাঠায়। এক মাস পর মা বাবা মুক্তি পেলেও শিশু তিনটি কোথায় আছে তার কোন সন্ধান পায়নি তারা। পরে বাংলাদেশে ফিরে এসে তারা তাদের সন্তান ফেরত পাবার জন্য দেশের বিভিন্ন দপ্তরে ঘুরে কোন ফল না পেয়ে ইন্দুরকানী প্রেসক্লাবে এসে সন্তানদের পিতা নান্টু ফরাজী ভারতবিস্তারিত পড়ুন
সরকারি কাজে বাঁধা প্রদান || স্বরূপকাঠীতে আ’লীগ নেতার কারাদন্ড
স্বরূপকাঠী উপজেলার করফা বাজারে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর হাওলাদারকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান তাকে কারাদন্ড প্রদান করেন। সমীর হাওলাদার ওই বাজারের একজন ব্যবসায়ী। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার করফা বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে বাঁধার মুখে পড়েন ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে বাজারের ব্যবসায়ী ও সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর হাওলাদারকে আটক করা হয়। পরে সমীর হাওলাদারকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত পিরোজপুর জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর এলজিইডি মিলনায়তনে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য শেখ মামুনুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে চিংড়ি ঘেরে দেখা দিয়ে মড়ক ॥ দিশেহারা চাষী
‘মাথায় এলোমেলো চুল। গতরে কাদাঁ মাখা গেঞ্জি। পড়নে ভেঁজা লুঙ্গি। চিংড়ি পাড়ে বসে চেয়ে আছেন দিগন্তের শেষ সীমানায়। দৃষ্টি যত দূরে যায়।’ কি ভাবছেন দাদা বলতেই চমকে উঠল পরিমল বিশ্বাস। কথা বলে জানা গেল বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমনি গ্রামে তার বসবাস। বিধবা মা ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ৫ সদস্যর পরিবার। ধারদেনা করে এ বছর ২ একর জমিতে ৫ হাজার গলদা চিংড়ির চাষ করেছিলেন। মাছের উৎপাদনও ছিল ভাল। আশায় বুক বেঁধে ছিলেন এবার মাছ বিক্রি করে সকল দেনা পরিশোধ করবেন। কিন্তু তার সে আশার গুড়েবালি। গত দু’দিনে মরে ভেসে উঠেছে ঘেরেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে মিনা দিবস পালিত
‘মনের মতো স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের নিয়ে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ ফকির, শিক্ষা উদ্যোক্তাবিস্তারিত পড়ুন
শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসের’র সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা তাঁতী লীগের উদ্যোগে মঙ্গলবার যোহর বাদ বাগেরহাটের স্থানীয় আলিয়া মাদ্রাসার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সদস্য সচিব ফকির ইফতেখারুল ইসলাম রানা, তাঁতী লীগ নেতা জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম মুকুল, সজিব শিকদার, বরকত মীর, খান জাহাঙ্গীর হোসেন মিঠু, দুলাল আকন, মিন্টু শেখ, সোহাগবিস্তারিত পড়ুন
তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে কর্মশালা
“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার। কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মিভূত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মহল্লার পোনা সেতু সংলগ্ন এলাকায় সোমবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা। দোকানগুলো হচ্ছে মো. জাকির হোসেনর কনফেকশনারী, মিজান ষ্টোর, আকাশ এর মুদি দোকান, আশিষ এর সেলুন এবং মনোজ ও সরোয়ারের চায়ের দোকান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিজান ষ্টোর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত, মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। এলকাবাসীর সহয়তায় স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মো.বিস্তারিত পড়ুন
