প্রধান সূচি

শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসের’র সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা তাঁতী লীগের উদ্যোগে মঙ্গলবার যোহর বাদ বাগেরহাটের স্থানীয় আলিয়া মাদ্রাসার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সদস্য সচিব ফকির ইফতেখারুল ইসলাম রানা, তাঁতী লীগ নেতা জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম মুকুল, সজিব শিকদার, বরকত মীর, খান জাহাঙ্গীর হোসেন মিঠু, দুলাল আকন, মিন্টু শেখ, সোহাগ শেখ, আরাফাত মীর, মুরাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসের বর্তমানে সিঙ্গাপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial