প্রধান সূচি

২৬৬ মেট্টিক টন চাল বরাদ্দ

পিরোজপুরে ৪৭০টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন

আসন্ন দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিরোজপুরের জন্য ২৬৬.৫০০ মেট্্িরক টন চাল বরাদ্দ দিয়েছে। বরাদ্দপ্রাপ্ত চাল ইতিমধ্যেই বিতরণের প্রক্রিয়া শুরু করেছে পিরোজপুরের জেলা প্রশাসন।

পিরোজপুর সদর উপজেলায় ৬৩টি পূজার জন্য দেওয়া হয়েছে ৩১.৫ মেট্টিক টন, নাজিরপুর উপজেলায় ১১৮টি পূজার জন্য ৫৯ মেট্টিক টন, নেছারাবাদে ১০০টি পূজার ৫০ মেট্রিক টন, কাউখালী ৩৯টি পূজার জন্য ১৯.৫ মেট্রিক টন, ভান্ডারিয়ায় ৪৩টি পূজার ২১.৫ মেট্রিক টন, মঠবাড়িয়া ৮৭টি পূজার জন্য ৪৩.৫ মেট্রিক টন এবং ইন্দূরকানীতে ২৪টি পূজার জন্য ১২ মেট্রিক টন চাল বিভিন্ন দূর্গা মন্দিরে বিতরণের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই জেলা প্রশাসকের নির্দেশে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের বরাবরে বরাদ্দপত্র পৌঁছে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে এবং এর পরই জিআর সাহায্যের এ চাল  মন্দির কমিটির কাছে প্রদান করা হবে। এদিকে, মঙ্গলকাল পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

এ সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial