প্রধান সূচি

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মিভূত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মহল্লার পোনা সেতু সংলগ্ন এলাকায় সোমবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা। দোকানগুলো হচ্ছে মো. জাকির হোসেনর কনফেকশনারী, মিজান ষ্টোর, আকাশ এর মুদি দোকান, আশিষ এর সেলুন এবং মনোজ ও সরোয়ারের চায়ের দোকান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিজান ষ্টোর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত, মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। এলকাবাসীর সহয়তায় স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মো. জাকির হোসেন জানান, তার দোকানের ফ্রিজ, টিভিসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এসব দোকানীরা তাদের সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. ফারুক হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকান্ড ঘটতে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial