মাঠ পর্যায়ে কল সেবা ৩৩৩ প্রচারণায় সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাঠ পর্যায়ে কল সেবা ৩৩৩ এর প্রচারণা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর সার্কিট হাউজ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘এটুআই’ প্রোগ্রাম কর্মসূচির অংশ হিসেবে সোমবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে কল সেবা ৩৩৩ সংক্রান্ত বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণ এবং ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে সরকারি সেবার সকল তথ্য সরবরাহের লক্ষ্যে ‘তথ্য ও সেবা সব সময়’ এ শ্লোগানকে ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের অংশ হিসেবে ‘৩৩৩’ কল সেন্টার চালু করা হয়েছে। এই উন্নয়নমূলক উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা ছিদ্দিক, বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি)’র প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
