প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

পিরোজপুর জেলার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবি’র মহা-পরিচালক জাফর ওয়াজেদ।
সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা শেখ মামুন অর রশিদ, পিআইবি প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, বাসস’র পিরোজপুর প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম শামীম প্রমুখ।
পিরোজপুর শহরের ৪০ জন সাংবাদিকের অংশগ্রহনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলি মানিক।
এদিকে, শনিবার বিকেলে পিআইবি’র আয়োজনে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তিন দিনের সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসুচি সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণে নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial