প্রধান সূচি

Saturday, September 21st, 2019

 

আওয়ামী লীগ কখনো ক্যাডার রাজনীতি করে না … শ. ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্যাডার রাজনীতি করেনা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বদা উন্নয়নে বিশ্বাসী। স্বরূপকাঠি উপজেলায় ক্যাডার রাজনীতি হবে, আমরা তা কোনন দিন আশা করিনি। কিন্তু বিগত দিনে স্বরূপকাঠিতে তা হয়েছিল। শনিবার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদীতে ফেরি সার্ভিস উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, অপরের জাহাজ জোর করে দখল করে সাদা ষ্ট্যাম্পে সই নিতে হবে তা কোথাও শুনি নি। একমাত্র যা স্বরূপকাঠিতে হয়েছিল। এটা আমাদের লজ্জা,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পিরোজপুরে শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালক ও বালিকা অনূর্ধ ১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত ৫ দিনব্যাপী খেলার শেষ দিনে শনিবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং জেলাবিস্তারিত পড়ুন


স্বাধীনতা ও পরাধীনতার পার্থক্য অনুধাবনের সক্ষমতা উন্নয়নকে ত্বরান্বিত করে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের দেশের মানুষ স্বাধীনতা ও পরাধীনতার পার্থক্য অনুধাবন করতে সক্ষম হয়েছে বলেই ৪৭ বছরে তাদের ভাগ্য উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে পৌঁছেছে। স্বাধীন বাংলাদেশে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রক্রিয়া অগ্রসর হচ্ছে, যা পাকিস্তান আমলে ঘটেনি রাষ্ট্রের চরিত্র পরাধীন ছিলো বলে। আজকের প্রজন্মকে রাজনৈতিক সচেতন হয়ে নিজেদেরকে সাংগঠনিক অভিজ্ঞতায় সমৃৃদ্ধ করতে হবে। যাতে আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে তারা সমর্থক হয়। তিনি শনিবার পিরোজপুর জেলার ইন্দুরকানীতে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর উদ্বোধন শেষে এক সমাবেশে আরও বলেন, প্রত্যাশিত উন্নয়নের জন্য এলাকাবাসীকে অবশ্যইবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

পিরোজপুর জেলার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবি’র মহা-পরিচালক জাফর ওয়াজেদ। সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা শেখ মামুন অর রশিদ, পিআইবি প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, বাসস’র পিরোজপুর প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম শামীম প্রমুখ। পিরোজপুর শহরের ৪০ জন সাংবাদিকের অংশগ্রহনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবেবিস্তারিত পড়ুন


অবশেষে বন্ধ হল পিরোজপুরে হাউজি খেলা

অবশেষে বন্ধ হল পিরোজপুরে হাউজি খেলা। প্রায় ৪ বছর ধরে পিরোজপুর পৌর বাজারের পানপট্টিতে একটি মার্কেটে এ হাউজি খেলা চলে আসছিল। পিরোজপুরের খেলাধুলার উন্নয়নে তহবিল সংগ্রহের নামে জেলা ক্রীড়া সংস্থা সপ্তাহে দুই দিন করে হাউজি খেলা চালিয়ে আসছিল। জেলা প্রশাসন থেকে একটি অনুমতি নিয়ে বছরের পর বছর এ হাউজি খেলা চালিয়ে আসছে জেলা ক্রীড়া সংস্থা। জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থা বাগেরহাটের কালাম মোল্লা নামে এক জুয়া চালানোর লোককে চুক্তিতে হাউজি চালাতে দেয়। গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন ক্লাবে আইন শৃংখলা বাহিনীর লাগাতার অভিযান শুরু হলে শুক্রবার রাতেপিরোজপুরের হাউজি খেলা বন্ধ করেবিস্তারিত পড়ুন


খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পে ভূমি অধিগ্রহনে ৭ কোটি টাকার চেক প্রদান

বাগেরহাটে নির্মানাধীন খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ১২৭ জন জমির মালিককে ৬ কোটি ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে চেক বিতরন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস, শিক্ষাবিদ প্রফেসর মোজাফফর হেসেন,বিস্তারিত পড়ুন


বঙ্গোপসাগরে জাল ফেলা নিয়ে সংঘর্ষে ৬ জেলে আহত ॥ জাল ও ইলিশ লুট

বঙ্গোপসাগরে জাল ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শরণখোলার এফ বি আল্লাহ মালিক নামে একটি ফিসিং ট্রলারের ৬ জেলে গুরুতর আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ওই ট্রলারে থাকা জাল, ইলিশ মাছসহ  পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার ভোরে সুন্দরবনের কটকা ও নারিকেলবাড়িয়ার বাহির সাগরে এ ঘটনা ঘটে। আহত জেলেদের শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে শুক্রবার রাত ৯টায় শরণখোলার রায়েন্দা মৎস্য বন্দরে ফিরে এসে আহত জেলেরা জানান, গত ১৮ সেপ্টেম্বর বন বিভাগ থেকে পারমিট করে এফ বি আল্লাহ মালিক ফিসিং ট্রলারে করে তারা ১১ জেলে বঙ্গোপসাগরেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial