পিরোজপুরে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পিরোজপুরে শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালক ও বালিকা অনূর্ধ ১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।
জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত ৫ দিনব্যাপী খেলার শেষ দিনে শনিবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ খেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮টি করে বালক ও বালিকা দল অংশ নেয়। বালক পর্যায়ে পিরোজপুর পৌরসভা এবং বালিকা পর্যায়ে ভান্ডারিয়া উপজেলা বিজয়ী হয়। বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত খেলায় অংশ নেবে।
