পিরোজপুরে শিশু সাংবাদিকদের দুইদিনব্যাপী কর্মশালা শুরু
পিরোজপুরে স্কুল-কলেজ পড়–য়া খুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার ‘বলব আমাদের কথা’ শ্লোগানে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।
শহরের দি গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, বিটিভি জেলা প্রতিনিধি এসএম পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর আলম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পিরোজপুর প্রতিনিধি মো. হাসিবুল ইসলাম হাসান।
কর্মশালার প্রথম দিনের কর্মশালায় হ্যালোর পরিচিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার তথ্য সংগ্রহ ও সংবাদ লেখা, ভিডিও সাংবাদিকতার উপর শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মেহেদী হাসান পিয়াস।
কর্মশালায় পিরোজপুরের বিভিন্ন স্কুল-কলেজের ২০জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
