Wednesday, September 18th, 2019
তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার দুপুরে কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য রুলিয়া বেগমের বাড়িতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, মহিলা সদস্যস রুলিয়া বেগম, চিড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জাকির হোসেন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসারের প্রতিনিধি মো. গোলাম মোস্তফা। তিনি বক্তব্যে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ,বিস্তারিত পড়ুন
ধর্মীয় পরিচয় গোপন করে স্কুল ছাত্রীকে বিয়ে ॥ ব্যাংক কর্মকর্তা ও কাজী গ্রেফতার
পিরোজপুরে ধর্মীয় পরিচয় গোপন করে এক স্কুল ছাত্রীকে বিয়ে করার ঘটনায় পুলিশ এক ব্যাংক কর্মকর্তা ও বিয়ের কাজীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পুলিশ ভুক্তভোগী স্কুল ছাত্রীকেও উদ্ধার করে আদালতে পাঠিয়েছে। সে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। আটক ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায় (২৭) পিরোজপুরে রূপালী ব্যাংকের হুলারহাট শাখার সিনিয়র অফিসার ও সদর উপজেলার বাদুরা গ্রামের সিতাংশু কুমার রায়ের ছেলে। অন্যদিকে বিয়ের কাজী সাইফুল ইসলাম পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বিবাহ রেজিষ্টার কাজী ও ৮নং ওয়ার্ডের বাসিন্দা। পিরোজপুর সদর থানার ওসি নূরুল ইসলাম জানান, বাদল কুমার নিজেকে বাদল শেখ নামেবিস্তারিত পড়ুন
বৈদ্যুতিক পাখা শিক্ষার্থী’র মাথায় ॥ আহত-২
জেলার নাজিরপুরে বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখা খুলে মাথায় পড়ে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৪৫নং দক্ষিন হোগলাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হল- ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তাসনিয়া আফরোজা জুঁই (১১) ও একই শ্রেণীর সুবর্না আক্তার (১১)। আহত তাসনিয়া আফরোজ স্থানীয় হোগলাবুনিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও সুবর্না আক্তার একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে। গুরুতর আহত ওই ২ ছাত্রীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রী তাননিয়া আক্তার জানায়, তারা প্রায় ২৫ শিক্ষার্থী বুধবার সকালে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জসিম উদ্দিনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে গর্ভবতীদের প্রত্যয়নে টাকা নেয়ার অভিযোগ
জেলার ইন্দুরকানীতে গর্ভবতীদের প্রত্যয়নে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, নিয়ম না থাকলেও উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের (স্যাকমো) দিলীপ কুমার ভক্ত গর্ভবর্তীদের প্রত্যয়ন দিয়ে জনপ্রতি দুইশত টাকা করে নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এভাবে গর্ভবর্তীদের প্রত্যয়ন দিয়ে টাকা নিচ্ছেন। গর্ভবতী ভাতা পেতে হলে গর্ভবর্তী কার্ডের সাথে পরিবার কল্যাণ কেন্দ্র কর্তৃক দেয়া প্রমাণ স্বরূপ প্রত্যয়ন পত্র আবেদনের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা দিতে হয়। পরবর্তীতে জমাকৃত আবেদনগুলো যাচাই বাছাই শেষে নিয়মানুযায়ী প্রাপ্যদের মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে এ ভাতার টাকা বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিশু সাংবাদিকদের দুইদিনব্যাপী কর্মশালা শুরু
পিরোজপুরে স্কুল-কলেজ পড়–য়া খুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার ‘বলব আমাদের কথা’ শ্লোগানে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। শহরের দি গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, বিটিভি জেলা প্রতিনিধি এসএম পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সাধারণবিস্তারিত পড়ুন
পাইকগাছার শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন সাজে সজ্জিত
পাইকগাছার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন সাজে সজ্জিত হয়ে ডিজিটাল জ্ঞানের আলোয় উদ্ভাসিত হচ্ছে। রঙ্গে রঙ্গে নতুন সাজে সজ্জিত হয়েছে বিদ্যালয়টি। রং তুলিতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষ, দেওয়াল, বারান্দা, প্লিয়ার, ফোর, সিঁড়িসহ বিভিন্ন স্থান জ্ঞান ভিত্তিক বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজীবর্ণ, রোমান সংখ্যা ও মনিষীদের বাণীতে শোভা পাচ্ছে। ফ্লোরগুলো হাতের নকশায় কারুকাজ করা হয়েছে। সিঁড়িগুলো নামতা ও ক্রমবাচক সংখ্যা দিয়ে সজ্জিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি দেওয়াল মনিষীদের বাণী দিয়ে সাজানো। বারান্দায় রয়েছে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা ও নৈতিক শিক্ষামূলক বাণী। নানা রং, বর্ণ, সংখ্যা, বাণীতে নয়নাভিরাম সাজে সজ্জিত বিদ্যালয়টি দেখলে মনে হবে শিশুদেরবিস্তারিত পড়ুন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম আজ পিরোজপুরে আসছেন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি তিন দিনের সফরে আজ বুধবার পিরোজপুরে আসছেন। তিন দিনের সরকারী সফরে মন্ত্রী পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার বিভিন্ন কমসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিরপুর প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি)’র আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করবেন। সকালে পোনে ১১টায় পিরোজপুর হাউজিং প্রকল্পের প্রসপেক্টাস বিতরণ অনুষ্ঠান এবয় প্রেসব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, সকাল ১১টায় পিরোজপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেবন। এদিন বিকেলেবিস্তারিত পড়ুন
কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক প্রশিক্ষণ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে সাংগঠনিক মাস পালন উপলক্ষে বুধবার সকালে নিজস্ব কার্যালয়ে কমী ও সংগঠকদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার। সংগঠনের ঘোষনাপত্র ও গঠনতন্ত্র, সংগঠন সংহতকরনে কর্মী, সংগঠকের ভূমিকা, তরুন সংগঠকদের ভূমিকা এবং নারী আন্দোলন ও সিডও সনদ নিয়ে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এলিজা সাঈদ, মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীদা হক, সংগঠক সুলতানা নীলা, সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার। প্রশিক্ষন সম্পাদক প্রভাতী মৃধা প্রমূখ।
