তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার দুপুরে কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য রুলিয়া বেগমের বাড়িতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, মহিলা সদস্যস রুলিয়া বেগম, চিড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জাকির হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসারের প্রতিনিধি মো. গোলাম মোস্তফা। তিনি বক্তব্যে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ এবং ডেঙ্গু প্রতিরোধ,পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় মহিলাসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
