বাগেরহাটে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত
বাগেরহাটের ফকিরহাটে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় সোহান (১৭) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো ৪জন। নিহত সোহান ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক ঘটনাস্থলে এসে বিপরিত দিক থেকে আসা একটি মটর সাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় মটর সাইকেল চালক সোহান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপার খুলনার বয়রা এলকার নান্নসু মিয়ার ছেলে তাহেরকে (৬০) প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস ঘরের উপর ॥ আহত-৯ »
