পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি, পিরোজপুর জেলা শাখার আয়োজনে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা।
এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.এ রব্বানী ফিরোজসহ সরকারী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে ফুটবল খেলা বালক এ নাজিরপুর উপজেলা চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় মঠবাড়িয়া উপজেলা। ফুটবল বালিকায় মঠবাড়িয়া উপজেলা চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় হয় ভান্ডারিয়া উপজেলা। হ্যান্ডবল বালক এ পিরোজপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন এবং রানার আপ নেছারাবাদ উপজেলা। হ্যান্ডবল বালিকায় মঠবাড়িয়া উপজেলা চ্যাম্পিয়ন এবং নেছারাবাদ উপজেলা রানার আপ হয়। কাবাডিতে বালক এ কাউখালী উপজেলা চ্যাম্পিয়ন এবং মঠবাড়িয়া উপজেলা রানার আপ হয়। কাবাডি বালিকায় মঠবাড়িয়া উপজেলা চ্যাম্পিয়ন এবং পিরোজপুর সদর উপজেলা রানার আপ হয়।
