ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা
জেলার ভান্ডারিয়া উপজেলার রিপন হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদন্ড এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জাজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রিপন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত. জব্বার হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে বরিশাল র্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া উপজেলার সদরের লক্ষ্মীপুরা বটতলা এলাকায় অভিযান চালিয়ে রিপন হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তার সাথে ১৫৫ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় র্যাব-৮ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস ঘরের উপর ॥ আহত-৯ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ভেজাল বিরোধী অভিযান »
