স্বরূপকাঠিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
জেলার স্বরূপকাঠী উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস প্রতিরোধে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠী-কাউখালী সার্কেল) মো. রিয়াজ আহম্মেদ পিপিএম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বরূপকাঠী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুস সালাম সিকদার, পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
« শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও যুগ্ন সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি’র বিরুদ্ধে মিথ্যা খবরের অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন »
