প্রধান সূচি

Saturday, September 14th, 2019

 

ইন্দুরকানীতে পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীর ধাক্কাধাক্কি ॥ পুলিশসহ আহত-৪

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় মোটর সাইকেলের কাগজপত্র চেক করার সময় এক ছাত্রলীগ কর্মীর সাথে পুলিশের ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে। এ সময় এক এএসআই ও এক পুলিশ কনষ্টেবলসহ ৪জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ইন্দুরকানী থানার এসআই মোনমথর নেতৃত্বে এএসআই আব্বাস, শাহাদাৎ হোসেন এবং কনষ্টেবল তোফায়েল উপজেলার কলেজ মোড় এলাকায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করছিলেন। এসময় বালিপাড়া এলাকা থেকে মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আলাউদ্দিন খানের ছেলে তৌকির ও আহাদ দুটি মোটর সাইকেল নিয়ে আসছিল। পুলিশ তাদেরকে থামাতে বললে তারা ওই স্থানে না থামিয়ে একটু দুরেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে দুই মাস পর অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পার্শ্ববর্তী স্বরূপকাঠী থানার জগদপট্টি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় জাহিদুল ইসলাম সাগর নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা গোলাম রাব্বানী বাদী হয়ে শনিবার বিকেলে আটক জাহিদুল ইসলাম সাগর ও রফিক নামে দুজনকে আসামী করে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, অপহৃত সাবিকুন নাহার লামিয়া উপজেলার লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রসার দশম শ্রেণীর ছাত্রী এবং অভিযুক্ত জাহিদুল ইসলাম সাগর পেশায় একজন রাজমিস্ত্রী। সে জেলার স্বরূপকাঠী উপজেলার জগদপট্টি গ্রামেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে কলেজ ছাত্রী ও কিশোরী নিখোঁজ

জেলার নাজিরপুরে একই দিনে ক্ষমা বিশ্বাস (২০) নামে একজন কলেজ ছাত্রী ও সাদিয়া আক্তার রুপা (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে তাদের অভিভাবকরা শনিবার নাজিরপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানা সূত্রে জানা গেছে, উপজেলার মালিখালী ইউনিয়নের তুতবাড়ী গ্রামের সুষেন বিশ্বাসের মেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ক্ষমা বিশ্বাস গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে ক্ষমা বিশ্বাস বাড়ী থেকে কলেজের উদ্দেশ্যে রেব হয়ে আর বাড়ী ফিরে আসেনি। এ ব্যাপারে ঐ কলেজ ছাত্রীর বাবা সুষেন বিশ্বাস শনিবার নাজিরপুর থানায় একটি জিডি করেছেন। এদিকে,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় হরিঢালী ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে কপিলমুনি চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোল করে কপিলমুনির ফরহাদ দলকে এগিয়ে নেয়। খেলা শেষে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ইউপিবিস্তারিত পড়ুন


যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও যুগ্ন সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি’র বিরুদ্ধে মিথ্যা খবরের অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও যুগ্ন সাধারণ সম্পাদক এডেভোকেট শাহনাজ পারভীন ডলি’র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন খবরের অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুব মহিলা লীগ। শনিবার বিকেলে শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানি, সাংগঠনিক সম্পাদক অন্তরা রায়, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রিপা কাজী, ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি, স্বরূপকাঠী উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার লাভলী, মঠবাড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি, সাংগঠনিক সম্পাদক শামীমা সুলতানা রোজীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

জেলার স্বরূপকাঠী উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস প্রতিরোধে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠী-কাউখালী সার্কেল) মো. রিয়াজ আহম্মেদ পিপিএম। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বরূপকাঠী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুস সালাম সিকদার, পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর,বিস্তারিত পড়ুন


শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পিরোজপুর পুলিশ হায়াতুল ইসলাম খান শনিবার সকাল ১০টায় শহরের রায়েরকাঠীতে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন। নারী ও শিশু নির্যাতনের বিরোধী শক্তি’র জেলা কমিটি আয়োজন এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলের প্রতিবছর গাছের চারা লাগানো দরকার। একটি শিশু যখন একটি গাছ রোপন করবে তখন তার সাথে সাথে গাছটিও বড় হতে থাকবে। তাই একটি গাছ একটি ভবিষ্যৎ এবং পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। চারা বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, নারী ও শিশু নির্যাতনের বিরোধী শক্তি’র জেলারবিস্তারিত পড়ুন


পৌর শহরে বেওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি ॥ আতঙ্কে মানুষ

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে বেওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। শহরে বেওয়ারিশ কুকুরের উৎপাতে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের দিনভর আতঙ্ক নিয়ে সাবধানে চলাফেরা করতে হচ্ছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুকুরের কামড়ে পৌর শহরের দক্ষিণ শিয়ালকাঠী মহল্লাসহ শহরের বিভিন্ন স্থানে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। পৌর শহরের বাসিন্দা প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম পলাশ, দিন মজুর আব্দুস ছালাম, শিশু আব্দুল্লাহ, গৃহীনি হেলেনা বেগম এবং বৃদ্ধ আবদুল জলিল কুকুরের আক্রমনের শিকার হন। আহতরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসা নিয়েছেন। ভান্ডারিয়া পৌর শহরেবিস্তারিত পড়ুন


ঘর ‘অক্ষত’ তবুও ঘর পোড়ানো মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে বসত ঘর ‘অক্ষত’ থাকলেও ওই বসত ঘর পোড়ানো দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উদয়তারা বুড়িরচড় গ্রামে। স্থানীয় চান মিয়া হওলাদারের ছেলে ইসমাইল বাদী হয়ে ঘটনার ২৬ দিন পর প্রতিবেশী মৃত. আবুল হাসেম হাওলাদারের ছেলে ওবাইদুলকে প্রধান আসামী করে ৭জনকে এজাহার  নামীয় ও ৫জনকে অজ্ঞাত আসামী করে গত ১১ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন। শনিবার দুপুরে উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মিথ্যা মামলা ও হয়রানীর শিকার ভূক্তভোগী পরিবারের সদস্যরা স্থানীয় মোজাম্মেল হাওলাদারের ঘরে উঠানে সংবাদ সম্মেলন করে এ অভিযোগবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial