প্রধান সূচি

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও যুগ্ন সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি’র বিরুদ্ধে মিথ্যা খবরের অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও যুগ্ন সাধারণ সম্পাদক এডেভোকেট শাহনাজ পারভীন ডলি’র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন খবরের অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুব মহিলা লীগ।
শনিবার বিকেলে শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানি, সাংগঠনিক সম্পাদক অন্তরা রায়, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রিপা কাজী, ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি, স্বরূপকাঠী উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার লাভলী, মঠবাড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি, সাংগঠনিক সম্পাদক শামীমা সুলতানা রোজী প্রমুখ।

মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে জেলা ও জেলার বিভিন্ন উপজেলার যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial