প্রধান সূচি

নাজিরপুরে কলেজ ছাত্রী ও কিশোরী নিখোঁজ

জেলার নাজিরপুরে একই দিনে ক্ষমা বিশ্বাস (২০) নামে একজন কলেজ ছাত্রী ও সাদিয়া আক্তার রুপা (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে তাদের অভিভাবকরা শনিবার নাজিরপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার মালিখালী ইউনিয়নের তুতবাড়ী গ্রামের সুষেন বিশ্বাসের মেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ক্ষমা বিশ্বাস গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে ক্ষমা বিশ্বাস বাড়ী থেকে কলেজের উদ্দেশ্যে রেব হয়ে আর বাড়ী ফিরে আসেনি। এ ব্যাপারে ঐ কলেজ ছাত্রীর বাবা সুষেন বিশ্বাস শনিবার নাজিরপুর থানায় একটি জিডি করেছেন।

এদিকে, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর মামা বাড়ীতে বেড়াতে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় সাদিয়া আক্তার রুপা নামে এক কিশোরী। শনিবার নাজিরপুর থানায় জিডি করেছেন মেয়েটির পরিবার।

নিখোঁজ কিশোরীর পিতা কালাম মোল্লা জানান, তিনি স্বপরিবারে চট্টগ্রামে বসবাস করেন। কয়েকদিন আগে শ্রীরামকাঠী জয়পুর গ্রামে শ্বশুরবাড়ীতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাদিয়া আক্তার রুপা নিখোঁজ রয়েছে। শনিবার নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি  থানায় জিডি করেন।

নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial