প্রধান সূচি

পিরোজপুরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ‘ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বুধবার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত বহুমূখি উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জুজখোলা সম্মিলিত বহুমূখি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম হাওলাদার, সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন জজুখোলা সম্মিলিত বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুর মৈত্র।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিগত ১০ বছরের সরকারের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, ভিশন: ২০২১ ও  ২০৪১ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্ঠার কথা উল্লেখ করেন।

সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial