পিরোজপুরে ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির প্রতিবাদ সভা
বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক লিফলেট বিতরণের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পিরোজপু জেলা শহরের শেখ রাসেল ক্রীড়া চক্রের অফিস মিলনায়তনে সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়াজী শামীম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
সভায় দক্ষিণাঞ্চলের মৎসজীবীদের উপর বিভিন্ন সময় স্বার্থন্বেষী মহল এবং ডাকাত, জলদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে গাছের চারা রোপণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে সিডও সনদ বাস্তবায়নের দাবীতে র্যালী »
