প্রধান সূচি

বাগেরহাটে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি, দোয়া মহফিল ও  বিএনপি অফিসে আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সহ-সভাপতি এসকেন্দার হোসেন, এডভোকেট, আব্দুল হাই, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, হাদি উজ্জামান হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন মতিয়ার হোসেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী, রামপাল সভাপতি হাফিজুর রহমান তুহিন, ফকিরহাট সভাপতি শরিফুল কালাম কারিম, শরণখোলা সাধারণ সম্পাদক ইসহাক আলী মোল্লা, চিতলমারী সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডা, পৌর সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, কৃষক দলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, মহিলা দলের সাধারণ সম্পাদক শহিদা আক্তার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি খাঁন আওসাবুর রহমান বাবু, কচুয়া থানা সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, তাঁতী দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ইমরান খাঁন সবুজ, সাধারণ সম্পাদক আলী দীপসহ দলটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial