Sunday, September 1st, 2019
ডিজিটাল নিরাপত্তা আইন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা
স্কুল ছাত্রী রুপার আত্মহত্যার ঘটনায় প্রধান আসামী তামিম সাত দিনের রিমান্ডে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে বখাটেদের উৎপাতে স্কুল ছাত্রী রুকাইয়া আক্তার রূপার আত্মহত্যার প্ররোচনার দায়ে রুজুকৃত মামলায় গ্রেফতার প্রধান আসামী তামিম খানকে আদালত সাত দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন। আজ রবিবার পিরোজপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে শনিবার বিকেলে মামলার প্রধান আসামী তামিম খানকে ভান্ডারিয়া উপজেলার এক প্রভাবশালী নেতার বাসার খাটের তলা থেকে পুলিশ তামিমকে গ্রেফতার করে। স্থানীয় বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রুকাইয়া আক্তার রূপার আত্মহত্যার ঘটনার মামলায় তামিম খানসহ পাঁচ জন নামীয় এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। শনিবার রাতেবিস্তারিত পড়ুন
উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই … গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হওয়ার জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই। উন্নত বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব নেই যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক এই রকম একটি বাংলাদেশের জায়গায় নিয়ে এসেছে এবং আরো দূরে নিয়ে যাবে। আজ রবিবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ডে জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (বরিশাল জোন) এর আওতায় নাজিরপুর-শ্রীরামকাঠী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আজকে পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী এবারত আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস. এম. সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। একই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত এবারত আলী (৪৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে নিজ ঘরে স্ত্রী সেলিমা বেগমকে কয়েক দফা মারধর করেন স্বামী এবারত। এক পর্যায়ে ভোররাতে সেলিমা বেগম মারা যান। ওইবিস্তারিত পড়ুন
সুন্দরবনে শুরু হয়েছে মাছ শিকার
আজ রবিবার থেকে সুন্দরবনে আবারও শুরু হয়েছে মাছ শিকার। গত দুই মাস ধরে সুন্দরবনে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে জেলেরা ছুটছে সুন্দরবনে। এতোদিন জেলেরা কর্মহীন থাকলেও এখন উৎসবমূখর মনে মাছ ধরার কাজে ব্যাস্ত হয়ে উঠবে। দীর্ঘ দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় সুন্দরবনের ওপর নির্ভরশীল বাগেরহাটের শরণখোলার হাজার হাজার দরিদ্র জেলে পরিবার অভাব অনটনে দিন কাটায়। অনেকে কাজের সন্ধানে এলাকা ছেড়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাড়ি জমিয়েছেন। দাদন দেয়া মহাজনরাও লাখ লাখ টাকা দিয়ে সংকটে পড়েছেন। বনবিভাগ সূত্রে জানা গেছে, ৩১ জুলাই থেকে দুই মাস সুন্দরবনের মাছের প্রধান প্রজনন মৌসুম।বিস্তারিত পড়ুন
পরকীয়ার জের
গৃহবধুর স্বামী কুপিয়ে রক্তাক্ত করল ইউপি সদস্যকে
ইন্দুরকানীতে এক ইউপি সদস্যের গৃহবধুর সাথে পরকীয়ায় স্বামী ও তার লোকজন ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে পুলিশ ও তার স্বজনরা রক্তাক্ত অবস্থায় উদ্বার করে আহত ইউপি সদস্যকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেছে। শনিবার রাতে উপজেলার চাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধু কাজল বেগম বাদী হয়ে ইউপি সদস্য জয়নাল মল্লিককে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার বিকেলে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে গৃহবধুর স্বামী খোকা শিকদার ও তার প্রথম ঘরের ছেলে সিরাজুলকে পুলিশ ইউপি সদস্যের ছোট ভাই রমিচ মল্লিকের দেয়া মামলায় আটক করেছে। জানা গেছে,বিস্তারিত পড়ুন
বাগেরহাটের রামপালে পরিবেশ অধিদপ্তরের অভিযান ॥ অটো রাইস মিল সিলগালা
বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে মেসার্স আলমগীর অটো রাইস মিল নামে একটি রাইস মিল সিলগালা করে দিয়েছে। জানা গেছে, রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বানিজ্যিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিরেকে মেসার্স আলমগীর অটো রাইস মিল নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মিলটি চালিয়ে আসছিলো। এই মিলের ধোয়া ও ধুলোবালীতে পরিবেশ দুষনসহ বাজারের ব্যবসায়ী ও স্কুলের ছাত্রছাত্রীদের এ্যাজমা, শ্বাষকষ্ট ও হাপানীর মত মারাত্মক রোগের কারণে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর আবেদন করেন। গত ২৯ জুলাই অবৈধভাবে অটো মিল চালানোর দায়ে জরিমানাসহবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি, দোয়া মহফিল ও বিএনপি অফিসে আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সহ-সভাপতি এসকেন্দার হোসেন, এডভোকেট, আব্দুল হাই, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, হাদি উজ্জামান হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন মতিয়ার হোসেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও বিএনপিবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ইউএনও’র হস্তক্ষেপে খাল থেকে নেট-পাটা অপসারণ
বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন সরকারি খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের হস্তক্ষেপে প্রায় সাত কিলোমিটার এলাকার খাল-বিল থেকে ভেসাল জাল ও বাঁশের পাটা অপসারণ করা হয়। এ সময় সদর ইউনিয়নের পাটরপাড়া থেকে শুরু করে বাখেরগঞ্জ বাজার পর্যন্ত বিভিন্ন খাল থেকে এ জাল ও পাটা অপসারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, সদর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. মফিজুর রহমান, সাংবাদিক শেখর ভক্তসহ সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যবৃন্দ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিতলমারী উপজেলায় ৩টি নদী, ৫০টি খাল ও বেশবিস্তারিত পড়ুন
