প্রধান সূচি

বাগেরহাটের রামপালে পরিবেশ অধিদপ্তরের অভিযান ॥ অটো রাইস মিল সিলগালা

বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে মেসার্স আলমগীর অটো রাইস মিল নামে একটি রাইস মিল সিলগালা করে দিয়েছে।

জানা গেছে, রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বানিজ্যিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিরেকে মেসার্স আলমগীর অটো রাইস মিল নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মিলটি চালিয়ে আসছিলো। এই মিলের ধোয়া ও ধুলোবালীতে পরিবেশ দুষনসহ বাজারের ব্যবসায়ী ও স্কুলের ছাত্রছাত্রীদের এ্যাজমা, শ্বাষকষ্ট ও হাপানীর মত মারাত্মক রোগের কারণে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর আবেদন করেন। গত ২৯ জুলাই অবৈধভাবে অটো মিল চালানোর দায়ে জরিমানাসহ মিলটির কার্যক্রম বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। এদিকে, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে মিল চালানোর খবর পেয়ে রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক, রামপাল উপজেলার এ্যাসিল্যান্ড সুপল চন্দ্র গোলদার, স্থানীয় তহশীলদার স্বপন দাস সরেজমিন দেখতে পান উক্ত বন্ধ মিলে পাশ্ববর্তী মামুন শেখ ও নিত্যানন্দ পালের ধান ভাঙ্গানো হচ্ছে। এ সময় উক্ত মিলটি বন্ধ করে দেন।

বাইনতলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির বলেন, দীর্ঘদিন ধরে এই জনবহুল এলাকার একমাত্র বাজারে প্রভাবশালীরা সরকারী জায়গায় অবৈধ ভাবে মিল তুলে ব্যবসা করছে। আমরা অনতিবিলম্বে অবৈধভাবে সরকারী জায়গায় স্থাপিত এই মিল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial