প্রধান সূচি

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী এবারত আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস. এম. সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। একই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত এবারত আলী (৪৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে নিজ ঘরে স্ত্রী সেলিমা বেগমকে কয়েক দফা মারধর করেন স্বামী এবারত। এক পর্যায়ে ভোররাতে সেলিমা বেগম মারা যান। ওই দিন বিকেলে নিহত সেলিমা বেগমের বাবা রুস্তুম আলী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় এবারত আলীকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পরের বছর ২০০৩ সালের ৭ এপ্রিল নিহতের স্বামী এবারত আলীকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস আদালতে চার্জশীট দাখিল করেন। প্রায় ১৭ বছর পরে মামলায় স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial