পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে মো. মনির হোসেন কবিরাজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মনির কবিরাজ ভান্ডারিয়া উপজেলা সদরের দক্ষিণ ভান্ডারিয়া এলাকার মৃত শাহজাহান কবিরাজের ছেলে।
পিরোজপুরের পাবলিক প্রসিকিউটার (পিপি) খান মো. আলাউদ্দিন জানান ২০১৮ সালের ৯ আগস্ট বিকেলে বরিশাল র্যাব-৮ এর একটি দল ভান্ডারিয়া বন্দরের ভুবনেশ্বর খালের ব্রিজের কাছের রাস্তার ওপর থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির কবিরাজকে আটক করে। পরে র্যাবের ডিএডি মামুন অর রশিদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মনিরকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ বিচারক এ মামলায় উপরোক্ত রায় প্রদান করেন।
Please follow and like us:
« পিরোজপুরে পুলিশের উদ্যোগে নদীতে মাছের পোনা মুক্তকরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও একজনের কারাদন্ড »
