প্রধান সূচি

স্বরূপকাঠিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোইয়াব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি জানান, ওই দিন ভোক্তা অধিকার সংরক্ষন আইন লংঘন করে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে উপজেলা পরিষদ সড়কের লাবনী স্টোরের মালিক বিমল দাসকে ৩ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ বিক্রির অভিযোগে জগন্নাথকাঠি বন্দরে মায়ের দোয়া ও এরফান ফার্মেসীকে ৪ হাজার ৫’শ টাকা, বেশি দামে ওষুধ বিক্রির দায়ে বাংলাদেশ মেডিক্যাল নামের একটি ঔষধের দোকানকে ১ হাজার ৫’শ টাকা, মুল্য তালিকা না থাকার দায়ে আরাফাত হোটেলকে ১ হাজার ৫’শ এবং মোড়কে বিক্রয় মুল্য না থাকার অভিযোগে মিতালী কসমেটিক্স এর মালিককে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial