জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে মৎস্যজীবী লীগের দোয়া মাহফিল
পিরোজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান তালুকদারসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে নিহতদের জন্য দোয়া করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে বৃক্ষ মেলার উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ »
