প্রধান সূচি

পিরোজপুরে বৃক্ষ মেলার উদ্বোধন

রবিবার থেকে পিরোজপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিরোজপুর জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে রবিবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সড়ক থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় বন কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে বৃক্ষ  মেলার উদ্বোধনী ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হেনা মোহাম্মদ জাফর প্রমুখ। পরে শহীদ মিনার চত্বরে গাছের চারা রোপন করা হয়েছে।

বৃক্ষ মেলায় স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  মেলায় ২০টি ষ্টল রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial