প্রধান সূচি

Sunday, August 18th, 2019

 

পিরোজপুরে বৃক্ষ মেলার উদ্বোধন

রবিবার থেকে পিরোজপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিরোজপুর জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রবিবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সড়ক থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় বন কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে বৃক্ষ  মেলার উদ্বোধনী ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলার নাজিরপুর উপজেলায় ইমাম হোসেন ঘরামী (২৮) ও নিয়াজ মোর্শেদ সনেট (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুগারঝোর গ্রামের সুমন মল্লিকের মুরগীর ফার্ম থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইমাম হোসেন ঘরামী উপজেলার মুগারঝোর গ্রামের মোতালেব ঘরামীর ছেলে ও নিয়াজ মোর্শেদ সনেট একই গ্রামে শহিদুল ইসলামের ছেলে। নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেবিস্তারিত পড়ুন


ইয়াবাসেবী নারীর সংখ্যা বাড়ছে

ফাতেমার (ছদ্মনাম) বিয়ে হয় ছয় বছর আগে। বিয়ের কিছুদিন পরই তিনি বুঝতে পারেন স্বামীর সাথে একাধিক নারীর অনৈতিক সম্পর্ক আছে। স্বামীকে ফেরাতে অনেক চেষ্টা করেন ফাতেমা। এতে স্বামী ক্ষিপ্ত হয়ে তার ওপর অত্যাচার শুরু করে। পারিবারিক টানাপোড়েনের মধ্যেই একে একে দুটি ফুটফুটে মেয়ে জন্ম নেয় ফাতেমার সংসারে। এতেও সংসারে মন ফেরেনি স্বামীর। দৈনন্দিন জীবনের হতাশা, স্বামীর অবহেলা, অত্যাচার ধীরে ধীরে ফাতেমাকে আরও হতাশাগ্রস্ত করে তোলে। একসময় এক অপরাধের দায়ে ফাতেমার স্বামী জেলে যায়। ওই সময় তাকে সান্ত¡না দিতে আসা স্বামীর স্বজনরাই ফাতেমাকে বিষাদ দূর করতে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের পরামর্শ দেন।বিস্তারিত পড়ুন


নাজিরপুরে মাছের পোনা অবমুক্তকরণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র বড় ভাই এস.এম. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌসী রুনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারী ও বেসরকারী পুকুর ও জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অতিবর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

জেলার ভান্ডারিয়া উপজেলায় গত কয়েক দিনের অতিবর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকে পড়েছে আবাসিক বাসা বাড়িতেও। শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, শুক্রবার রাতে পানির প্রবলতা বাড়ায় বহু আবাসিক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় এ সকল কাঁচা, আধাপাকা ঘরগুলোর ভিতরে প্রায় ২/৩ফুট পানিতে তলিয়ে যাওয়ায় ওই সকল বাসাবাড়ির মূল্যবান আসবাবপত্র, রান্নাঘর, গৃহপালিত পশু হাস, মুরগি, গোয়াল ঘরে পানি। ভূক্তভোগী পরিবারগুলো স্ব স্ব উদ্যোগে নিজেদের জিনিস রক্ষায় পানি সরানোর ব্যবস্থা করছে। আর এতে ভান্ডারিয়া সদরসহ নদ-নদী তীরবর্তী এলাকার মধ্যে ভিটাবাড়িয়া, তেলিখালী, ইকড়ি, গৌরীপুর, নদমুলা এলাকার নি¤œ মধ্যবিত্ত পরিবারগুলোরবিস্তারিত পড়ুন


সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মৎস্য প্রজনণ জোনের অভয়াশ্রম এলাকায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে জেলেরা চরপাটা (চরঘেরা), ভাসনা, খরচি, নেট সাবার ও খুটা জাল পেতে মৎস্য প্রজনণ এলাকার ছোট বড় মাছ ধ্বংস করে দিচ্ছে। গোটা রেঞ্জের নদী ও ছোট-বড় খালে দু’মাস মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা (অভরোধ) থাকলেও সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা তা মানছে না। বনবিভাগের কতিপয় অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীকে ম্যানেজ করে শরণখোলা ও পাথরঘাটা উপজেলার চিহ্নিত কিছু মাছ ব্যবসায়ীরা এ অপতৎপরতায় লিপ্ত রয়েছে। জানা গেছে, শরণখোলা রেঞ্জের অধিকাংশ এলাকাকে বনবিভাগ মৎস্য অভয়াশ্রম ঘোষণাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ভোটার হতে এসে আটক

পিরোজপুরের ইন্দুুরকানীতে ভোটার তালিকা হালনাগাদে গ্রেফতারী পরোয়ানা নিয়ে এক আসামী ছবি তুলতে এসে পুলিশের হাতে আটক হয়েছে। পরে ইন্দুরকানী থানা পুলিশের হ্যান্ডকাপ পরানো অবস্থায় ইন্দুরকানী উপজেলা পরিষদের হলরুমে ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কেন্দ্রে আসামী মহিদুর ইসলাম মৃধাকে ছবি তুলে ভোটার তালিকার কাজ শেষ করে থানা হাজতে নিয়ে আসা হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে ইন্দুরকানী থানার এএসআই জাকির হোসেন দক্ষিন ইন্দুরকানী গ্রামের মোতালেব মৃধার ছেলে মহিদুল মৃধাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ইন্দুরকানী থানার এএসআই জাকির হোসেন জানান, মহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ৬৫টি প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত

জেলার ইন্দুরকানী উপজেলায় বিনামূল্যে ৬৫টি প্রতিষ্ঠানের পুকুরে ৩৬৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর গফ্ফার, জেপি নেতা কাউসার আহম্মেদ দুলাল প্রমুখ। পরে উপজেলার ৬৫টি প্রতিষ্ঠানের পুকুরে অবমুক্তকরণের জন্য ৩৬৫ কেজি মাছের পোনা বিনামুল্যে বিতরণ করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial