ইন্দুরকানীতে ৬৫টি প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত
জেলার ইন্দুরকানী উপজেলায় বিনামূল্যে ৬৫টি প্রতিষ্ঠানের পুকুরে ৩৬৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর গফ্ফার, জেপি নেতা কাউসার আহম্মেদ দুলাল প্রমুখ।
পরে উপজেলার ৬৫টি প্রতিষ্ঠানের পুকুরে অবমুক্তকরণের জন্য ৩৬৫ কেজি মাছের পোনা বিনামুল্যে বিতরণ করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে আওয়ামী লীগের শোক সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ভোটার হতে এসে আটক »
