নাজিরপুরে মাছের পোনা অবমুক্তকরণ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র বড় ভাই এস.এম. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌসী রুনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারী ও বেসরকারী পুকুর ও জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় অতিবর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইয়াবাসেবী নারীর সংখ্যা বাড়ছে »
