প্রধান সূচি

Monday, August 19th, 2019

 

পিরোজপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে পুলিশের অভিযান

পিরোজপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার সকালে পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে স্থানীয় টাউন ক্লাব সড়ক থেকে এ অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সার্জেন্ট আমিনুল কবির, টিএসআই কামাল হোসেন, এটিএসআই রাহাজুল, কন্টেবল মোতাহার। সার্জেন্ট আমিনুল কবির জানান, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে পিরোজপুরে ব্যাটারী চালিত অটোরিক্সার হাইড্রোলিক হর্ণ বাতিলের অভিযান শুরু করেছি। এই হাইড্রোলিক হর্ণের কারনে শহরে শব্দ দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা হাইড্রোলিক হর্ণ বাতিল করে রিক্সার বেল লাগানোর ব্যবস্থা করছি।অভিযানের সময়ে পুলিশের পক্ষ থেকে একটিবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

পিরোজপুরের নাজিরপুরে এবার ২ সন্তানের জনক কর্তৃক ৬ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য সোমবার সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই শিশুটির মা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলাতলা গ্রামে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্রে শিশু শ্রেণীতে অধ্যায়নরত। সরেজমিন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ধর্ষক মিন্টু মন্ডল (৩৫) উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত গুরু দয়াল মন্ডলের ছেলে। সে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত প্রফুল্ল গাইনের জামাতা। ওই সূত্র ধরে সেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ

জেলার ভান্ডারিয়ার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪০টি (প্রাতিষ্ঠানিক) পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে ভান্ডারিয়া থানা পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা  মো. মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমূখ। এসব পুকুরে বিনামূল্যে প্রায় সাড়ে প্রায় তিনশ’ কেজি উন্নত জাতের রুই, কাতলা মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয় বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.বিস্তারিত পড়ুন


জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে মৎস্যজীবী লীগের দোয়া মাহফিল

পিরোজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান তালুকদারসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে নিহতদের জন্য দোয়া করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial