স্বরূপকাঠীতে জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্বরূপকাঠি উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচির মধ্যে দিবসটি পালন করেন।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহিদ হোসেন প্রমুখ।
Please follow and like us:
« স্ত্রীর সাথে পরকিয়া ॥ বন্ধুকে কুপিয়ে জখম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত »
