প্রধান সূচি

Thursday, August 15th, 2019

 

কাউখালীতে শোক দিবসে জেপি’র আলোচনা সভা ও দোয়া

জেলার কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জাতীয়পার্টির কার্যালয়ে জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অধ্যক্ষ আফরোজা সনু, জেপি নেতা জাকির হোসেন, ডা. মতিউর রহমান, যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্রবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের জন্য চিরদিন প্রেরণা হয়ে থাকবেন … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বিশ্বের স্বাধীনতাকামী সকল দেশের জনগণের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু চিরকাল অনুপ্রেরণা ও উৎসাহের প্রতিক ও উৎস হিসেবে থাকবেন। বঙ্গবন্ধুকে স্মরণ করা বা শ্রদ্ধা দেখানো একটি দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা নয় তাকে জাতি প্রতিনিয়তই মনে রাখবে, সম্মান জানাবে। তিনি দেশের ৭ কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে সংঘটিত করতে সক্ষম হয়েছিলেন। যতদিন পৃথিবী টিকে থাকবে, মানবজাতি বেঁচে থাকবে এই অবদানের জন্য ততদিন তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তমবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় শোক দিবস পালিত

জেলার কাউখালী উপজেলায় শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে স্থানীয় মুজিব চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানায় উপজেলা প্রসাশন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ। পরে শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রাতে বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকালে শোকর‌্যালী ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, বঙ্গবন্ধুর উপর প্রামান্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, যুব ঋণ চেক ও সনদপত্র বিতরণ, মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ, সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। সুবিধামত সময় সকল মসজিদে দোয়া এবংবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে এক শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে জাতীয় শোক দিবস পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্বরূপকাঠি উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচির মধ্যে দিবসটি পালন করেন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এমবিস্তারিত পড়ুন


স্ত্রীর সাথে পরকিয়া ॥ বন্ধুকে কুপিয়ে জখম

পিরোজপুরের নাজিরপুরে স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্কের জের ধরে সাব্বির ফকির (৩৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী বাজারের ব্রীজ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সাব্বিরকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষনিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সাব্বির ওই গ্রামের মৃত আব্দুর রব ফকিরের ছেলে। এ ঘটনায় সাব্বিরের বোন সেতারা বেগম বাদী হয়ে সাব্বিরের বন্ধু একই গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial