পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রাতে বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকালে শোকর্যালী ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, বঙ্গবন্ধুর উপর প্রামান্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, যুব ঋণ চেক ও সনদপত্র বিতরণ, মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ, সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। সুবিধামত সময় সকল মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ অংশ নেন।
এদিকে, শহরের টউন ক্লাব মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমদ, সদস্য আমিরুল ইসলাম মিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পরে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
