প্রধান সূচি

শ্রীরামকাঠীতে রবিন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রবিন্দ্র সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে।
শ্রীরামকাঠী মনীন্দ্রনাথ বড়াল স্মৃতি পাঠাগারের আয়োজনে পাঠাগারের সভাপতি নিত্যানন্দ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীমৎ কুমার আচার্য, শৈলেন্দ্র নাথ সাধক, সুনীল রঞ্জন রায়, রাবেয়া রহমান, কুমার বিজয় ব্রত, এডভোকেট স্বপন কুমার রায়, প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডল প্রমুখ। পরে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি ও রবিন্দ্র সংগীত পরিবেশন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial