জলিল ডাকাত খুনের আসামী তিন দিনের রিমান্ডে
ইন্দুরকানীতে শীর্ষ সন্ত্রাসী জলিল ডাকাত খুনের আসামী রংমিস্ত্রি সুমনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান পিরোজপুর কারাগার থেকে জলিল ডাকাত খুনের আসামী সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্দুরকানী থানায় নিয়ে আসে। এর আগে গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জলিল ডাকাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রংমিস্ত্রি সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য পিরোজপুর সিসিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী জলিল ডাকাতকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। পরদিন ২৫ জুলাই জলিলের প্রথম স্ত্রী বাদী হয়ে সুমন, সুভাসসহ দুইজন জ্ঞাত ও ১২ জন অজ্ঞাত নামীয় আসামী করে একটি হত্যা মামলা করেন। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য এজাহারভুক্ত আসামী সুমনকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।
