প্রধান সূচি

শরণখোলায় বাস চাপায় আহত-৪

বাগেরহাটের শরণখোলায় বাসচাপায় ভ্যানচালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজরের পাঁচরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের ফুলমিয়ার ছেলে ভ্যান চালক প্রতিবন্ধি সবুর (৪৫), খোন্তাকাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন (১৬), কদমতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল (২৩) এবং কদমতলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, তাফালবাড়ি থেকে মোড়েলগঞ্জগামী মাহফুজ নামের যাত্রীবাহী বাস (চট্টগ্রাম-জ-১৩৭১) ওই সময়ে বেপরোয়া গতিতে পাঁচরাস্তার মোড়ে একটি অটো ভ্যানের উপর উঠিয়ে দেয়। এতে ভ্যান চালক প্রতিবন্ধি সবুরের ২টি পা ভেঙ্গে যায় এবং  ভ্যানে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিকে ভাংচুর করে এবং আগুন দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস ও থানা পুলিশের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial