প্রধান সূচি

Monday, August 5th, 2019

 

খুলনায় জিআরপি থানায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে

খুলনা জিআরপি থানায় ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্য এক তরুণীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনা তদন্তে সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ। জানা গেছে, ওই তরুণীর বাড়ি খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকায়। তিনি তিন সন্তানের জননী। তার শ্বশুর বাড়ি সিলেটে। তার বড় বোন ও খালাতো ভাই অভিযোগ করেন, তাদের বোন (৩০) গত শুক্রবার বিকেলে যশোরে ডাক্তার দেখাতে যান। এরপর তিনি খুলনায়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা

জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও স্বাবলম্বী উন্নয়ন (এসএসইউএস) জেভি এর সহযোগিতায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, পর্যায়-১ (সিইআইপি-১) পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো রক্ষণা-বেক্ষণে স্থানীয় জনগণের সরাসরি সম্পৃক্ত করণ, সামাজিক বনায়ন এবং ফসল বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পোল্ডার ৩৯/২সি পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি, বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় “আমাদের প্রকৃতি আমাদের স্বপ্ন” পরিবেশগত সক্ষমতা বাড়াতে সাগর তীরবর্তী মানুষের একটি সম্মিলিত উদ্যোগে ‘আসুন সবাই মিলে যোগ দেই এই সংগঠনে’ এ প্রতিপাদ্য বিষয়েরবিস্তারিত পড়ুন


কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা পরিষদ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, মাহামুদ খান খোকন, সিকদার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকো শাহীন চৈতী, উপজেলা জাতীয় পার্টির জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে সনাকের মতবিনিময় সভা

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় সোমবার দুপুরে সদর উপজেলার শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, ওয়েব পোর্টাল বিষয়ক নিয়মিত নোটিশ বোর্ড হালনাগাদকরণ, উপবৃত্তি তালিকাভুক্তির শর্ত দৃশ্যমান স্থানে টানানো, উপবৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রদর্শন, এসএমসি’র সক্রিয়তা বৃদ্ধি, সদর উপজেলার সকল স্কুলে ‘সক্রিয় মা কমিটি’ গঠন ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাগেরহাটে ডেঙ্গু জ¦র ও এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে বাগেরহাট বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ, ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান, আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। সভা পরিচালনা করেন আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচবিস্তারিত পড়ুন


জলিল ডাকাত খুনের আসামী তিন দিনের রিমান্ডে

ইন্দুরকানীতে শীর্ষ সন্ত্রাসী জলিল ডাকাত খুনের আসামী রংমিস্ত্রি সুমনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান পিরোজপুর কারাগার থেকে জলিল ডাকাত খুনের আসামী সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্দুরকানী থানায় নিয়ে আসে। এর আগে গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জলিল ডাকাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রংমিস্ত্রি সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য পিরোজপুর সিসিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী জলিল ডাকাতকে দুর্বৃত্তরা কুপিয়েবিস্তারিত পড়ুন


শরণখোলায় বাস চাপায় আহত-৪

বাগেরহাটের শরণখোলায় বাসচাপায় ভ্যানচালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজরের পাঁচরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের ফুলমিয়ার ছেলে ভ্যান চালক প্রতিবন্ধি সবুর (৪৫), খোন্তাকাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন (১৬), কদমতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল (২৩) এবং কদমতলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, তাফালবাড়ি থেকে মোড়েলগঞ্জগামী মাহফুজ নামের যাত্রীবাহী বাস (চট্টগ্রাম-জ-১৩৭১) ওই সময়েবিস্তারিত পড়ুন


শরণখোলায় ডেঙ্গু জ্বরে গৃহবধুর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের সৌদি প্রবাসী ধলু মোল্লার স্ত্রী খাদিজা বেগম (৪২) এর মৃত্যু হয়েছে। এদিকে, তিন দিনের ব্যবধানে শরণখোলায় ডেঙ্গুতে তিন জন আক্রান্ত এবং এরমধ্যে একজনের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। খাদিজার জামাতা মো. রায়হান জানান, গত এক সপ্তাহ পূর্বে জ্বর হলে খাদিজা বেগমকে প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে খুলনায় নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ, আদ্বদীন হাসপাতাল ও শেষে শনিবার ভর্তি করা হয় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে।  সোমবার ভোর ৬টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খাদিজাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্বাধীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কমিটি গঠিত

পিরোজপুরে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে ‘স্বাধীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন (স্বাসাস)’ এর পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় কবি মাহমুদা হেনাকে সভাপতি ও কবি লীলা দেউরীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি লেখক সুশান্ত ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি অনিরুদ্ধ আরিফ, সাংগঠনিক সম্পাদক কবি ও লেখক খায়রুন্নাহার রুবি, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ হালদার, অর্থ ও দপ্তর সম্পাদক মো. কামাল হোসাইন। সদস্য দিলরুবা নিলা, ইরানী সেখ, হৃদয় বিক্রম ও অনিকবিস্তারিত পড়ুন


শরণখোলায় মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিনের স্মরণসভা

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, ইউপি  চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial