প্রধান সূচি

শরণখোলায় মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিনের স্মরণসভা

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, ইউপি  চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রশিদ আকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন, তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মেঝবাহ উদ্দিন  খোকন, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জিয়াউল হাসান তেনজিন। সভায় বক্তারা মুক্তিযুদ্ধে মেজর (অবঃ) জিয়াউদ্দিনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial